ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক কলাপাড়ায় কবিরাজের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিকের অনুমোদন দিচ্ছে না সরকার-স্বাস্থ্যমন্ত্রী প্রকৃতি আছে, পরিকল্পনা নেই: পর্যটনে পিছিয়ে বাহুবল জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পেলেন বাগেরহাটের সৈয়দ মোরশেদ আনোয়ার আমতলীতে জেলেদের চাল বিতরণে ৩০ টাকা আদায়ের অভিযোগ গৌরনদীতে পরিত্যক্ত স্থান থেকে ৯টি তাজা ককটেল উদ্ধার ৩২ বছরের শিক্ষকতা জীবনের ইতি,আবেগঘন আয়োজনে অধ্যক্ষ আব্দুছ শহীদকে বিদায় সংবর্ধনা দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না-ডা. শফিকুর রহমান আমতলীতে ঝুঁকিপূর্ণ ব্রিজ অপসারণ করে নতুন ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন

পাথরঘাটায় সমবায় সমিতির নির্বাচন ঘিরে সভাপতি প্রার্থীকে হুমকির অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০৭:২২:৩২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ১৪ Time View

‎
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার পাথরঘাটায় কোড়ালিয়া হাজিরখাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনকে কেন্দ্র করে সভাপতি পদপ্রার্থী মো. খলিলুর রহমানকে হুমকি-ধমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে।

‎নির্বাচনে অংশ না নিতে এবং বৈধ মনোনয়নপত্র প্রত্যাহারে চাপ প্রয়োগের অভিযোগে সমিতির সাবেক সম্পাদক মো. মাহবুবুর রহমান বাদল খান ও বর্তমান সম্পাদক পদপ্রার্থী মো. মিজানুর রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

এ ঘটনায় গত ২৪ অক্টোবর পাথরঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন খলিলুর রহমান। জিডি নম্বর ৯২২।

উপজেলা সমবায় কর্মকর্তার কাছে দেওয়া লিখিত অভিযোগে খলিলুর রহমান উল্লেখ করেন, সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হওয়ায় প্রতিপক্ষরা বিভিন্ন সময় তাঁকে হুমকি-ধমকি দিয়ে আসছেন বলে অভিযোগ করেন।

‎অভিযোগে বলা হয়, গত ২৪ অক্টোবর দুপুর আনুমানিক ২টার দিকে পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের সামনে তাঁকে ডেকে নিয়ে ভয়ভীতি প্রদর্শন ও অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। একই সঙ্গে তাঁর বৈধ মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগ করা হয় বলে দাবি করেন তিনি।

খলিলুর রহমানের অভিযোগ, প্রতিপক্ষের এমন আচরণের কারণে তিনি নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে পারছেন না। এতে তাঁর নির্বাচনে অংশগ্রহণ ও স্বাভাবিকভাবে প্রচারণা পরিচালনা বাধাগ্রস্ত হচ্ছে বলে তিনি দাবি করেন।

‎অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার জন্য উপজেলা সমবায় কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন সভাপতি পদপ্রার্থী খলিলুর রহমান।

‎এ বিষয়ে অভিযুক্ত মো. মাহবুবুর রহমান বাদল খান ও মো. মিজানুর রহমানের বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

পাথরঘাটায় সমবায় সমিতির নির্বাচন ঘিরে সভাপতি প্রার্থীকে হুমকির অভিযোগ

Update Time : ০৭:২২:৩২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

প্রিন্ট করুন :