ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক কলাপাড়ায় কবিরাজের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিকের অনুমোদন দিচ্ছে না সরকার-স্বাস্থ্যমন্ত্রী প্রকৃতি আছে, পরিকল্পনা নেই: পর্যটনে পিছিয়ে বাহুবল জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পেলেন বাগেরহাটের সৈয়দ মোরশেদ আনোয়ার আমতলীতে জেলেদের চাল বিতরণে ৩০ টাকা আদায়ের অভিযোগ গৌরনদীতে পরিত্যক্ত স্থান থেকে ৯টি তাজা ককটেল উদ্ধার ৩২ বছরের শিক্ষকতা জীবনের ইতি,আবেগঘন আয়োজনে অধ্যক্ষ আব্দুছ শহীদকে বিদায় সংবর্ধনা দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না-ডা. শফিকুর রহমান আমতলীতে ঝুঁকিপূর্ণ ব্রিজ অপসারণ করে নতুন ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন

মাদকমুক্ত সমাজ গঠন ও সবুজ বাংলাদেশ গড়তে বাউফলে সচেতনতামূলক সভা

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৯:০৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ১৬ Time View

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ শিক্ষার মানোন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর মহাবিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় মহাবিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

কেশবপুর মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি মো. হেমায়েত উদ্দিন তালুকদার (সিনিয়র) সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন কেশবপুর মহাবিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য ও সহকারী অধ্যাপক ফরাজি সাইদুর রহমান জুয়েল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ হাবিবুর রহমান, ঢাকা সেনানিবাসের আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান মো. নিজাম উদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ খলিলুর রহমান চুন্নু, বাউফল উপজেলা বিএনপির সাবেক সদস্য এনায়েত হোসেন ঝন্টু, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাসার এবং বাউফল উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আবুল বাসার সিকদার। এ ছাড়া অভিভাবক সদস্য আনিসুর রহমান কিবরিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ওসি মো. সিরাজুল ইসলাম মাদক নিয়ন্ত্রণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, “সকলের সমষ্টিগত চেষ্টার মাধ্যমেই মাদক নিয়ন্ত্রণ সম্ভব।” মাদক প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদেরও এগিয়ে আসার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভাপতির বক্তব্যে মো. হেমায়েত উদ্দিন তালুকদার বলেন, কেশবপুর ইউনিয়নে মাদকের বিস্তার যুবসমাজের জন্য উদ্বেগজনক। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। সন্তানদের চলাফেরা, বন্ধুমহল ও কর্মকাণ্ডের বিষয়ে খোঁজখবর রাখার পাশাপাশি তাদের নৈতিক শিক্ষা দেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।

প্রধান বক্তা ফরাজি সাইদুর রহমান জুয়েল মাদক নিয়ন্ত্রণে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, জনপ্রতিনিধি ও স্থানীয় দায়িত্বশীল ব্যক্তিরা নিজ নিজ এলাকায় মাদক প্রতিরোধে উদ্যোগ নিলে প্রশাসন সহযোগিতা করবে। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর অভিযান পরিচালনা করতে হবে। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় শিক্ষার পরিবেশ উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

আলোচনা সভা শেষে কেশবপুর মহাবিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করা হয়। এর মধ্য দিয়ে পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার বার্তা তুলে ধরা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

মাদকমুক্ত সমাজ গঠন ও সবুজ বাংলাদেশ গড়তে বাউফলে সচেতনতামূলক সভা

Update Time : ০৭:৫৯:০৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

প্রিন্ট করুন :