ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক কলাপাড়ায় কবিরাজের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিকের অনুমোদন দিচ্ছে না সরকার-স্বাস্থ্যমন্ত্রী প্রকৃতি আছে, পরিকল্পনা নেই: পর্যটনে পিছিয়ে বাহুবল জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পেলেন বাগেরহাটের সৈয়দ মোরশেদ আনোয়ার আমতলীতে জেলেদের চাল বিতরণে ৩০ টাকা আদায়ের অভিযোগ গৌরনদীতে পরিত্যক্ত স্থান থেকে ৯টি তাজা ককটেল উদ্ধার ৩২ বছরের শিক্ষকতা জীবনের ইতি,আবেগঘন আয়োজনে অধ্যক্ষ আব্দুছ শহীদকে বিদায় সংবর্ধনা দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না-ডা. শফিকুর রহমান আমতলীতে ঝুঁকিপূর্ণ ব্রিজ অপসারণ করে নতুন ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন

দুমকীর নিখোঁজ আরিয়ান শাকিল, ২০ দিন পর অচেতন অবস্থায় উদ্ধার

সাউথ বাংলা ডেস্ক রিপোর্টঃ

পটুয়াখালীর দুমকী উপজেলার পাংগাশিয়া ইউনিয়নের নিখোঁজ তরুণ মো. আরিয়ান শাকিলের সন্ধান পাওয়া গেছে। দীর্ঘ ২০ দিন নিখোঁজ থাকার পর শুক্রবার (২৩ অক্টোবর) সকালে রাজধানী ঢাকার হাতিরঝিল এলাকা থেকে তাঁকে অচেতন অবস্থায় খুঁজে পান তাঁর মা সেলিনা বেগম।

আরিয়ান শাকিল উপজেলার পাংগাশিয়া ইউনিয়নের আলগী গ্রামের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর বাবা মো. আলমগীর হাওলাদার। তিনি পাংগাশিয়া মমতাজউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ২০১৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী। পরিবার সূত্রে জানা গেছে, তিনি ঢাকায় মায়ের সঙ্গে থাকতেন এবং অভিনয়কাজের সঙ্গে যুক্ত ছিলেন।

পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, সম্প্রতি আরিয়ান গ্রামের বাড়িতে বাবার কাছে বেড়াতে আসেন। গত বুধবার বাড়িতে আসার পর শনিবার রাতে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি পরিবারের সদস্যরা।

তাঁর সন্ধান চেয়ে পরিবার সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালায়। দীর্ঘদিন ধরে ছেলের কোনো খোঁজ না পেয়ে উদ্বেগের মধ্যে ছিলেন স্বজনেরা।

পরিবার সূত্রে আরও জানা গেছে, শুক্রবার সকালে ঢাকার হাতিরঝিল এলাকায় আরিয়ানকে খুঁজে পাওয়ার সময় তিনি কিছুটা অচেতন অবস্থায় ছিলেন। পরে তাঁর সুস্থতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

দীর্ঘ ২০ দিন পর ছেলেকে ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছে পরিবার। তবে নিখোঁজ হওয়ার পর থেকে এই সময় তিনি কোথায় ছিলেন, কীভাবে ঢাকায় পৌঁছেছেন এবং কী পরিস্থিতিতে তাঁকে অচেতন অবস্থায় পাওয়া গেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

দুমকীর নিখোঁজ আরিয়ান শাকিল, ২০ দিন পর অচেতন অবস্থায় উদ্ধার

Update Time : ০৬:৪৩:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

প্রিন্ট করুন :