ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শরণখোলায় হামিম পরিবহনের ধাক্কায় নিহত ১,আহত-৪ খুলনায় ঘর কেড়ে নিয়েছে নদী,স্বপ্ন কেড়ে নিচ্ছে শহর খুলনায় র‌্যাবের অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-৪ ইয়াবাসহ আটকের পর ছাত্রদলের দুই নেতা বহিষ্কার সাপে কামড়ের পর অ্যান্টিভেনম না দিয়ে রেফার, পথে অ্যাম্বুলেন্সে মৃত্যু  সন্তানদের মুখে খাবার তুলে দিতে লড়াই, ঘরভাড়া দিতে চুল বিক্রি করলেন রেহানা ধর্মপাশায় পানিতে ডুবে আপন দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু পটুয়াখালীর দুমকিতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, আটক ১ পাবনায় গোপন কক্ষে চোরাই গরু, পুলিশের হাতে আটক-১ ‘বাবা কোথায়?’—জুলাই শহীদের মেয়ের প্রশ্ন, স্ত্রী চান বিচার ও চাকরি

নির্বাচন না হলে দেশ এগোবে কীভাবে? বিদেশিরা সাহায্য সহযোগিতা করবে না — স্নেহাংসু সরকার কুট্টি

‎দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি||
‎পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি বলেছেন, ‘নির্বাচন না হলে দেশ এগোবে কীভাবে? বিদেশিরা সাহায্য–সহযোগিতাও করবে না। তাই নির্বাচনের বিকল্প নেই।’

‎সোমবার বিকেল সাড়ে পাঁচটায় দুমকী উপজেলার লেবুখালীর পায়রা পয়েন্ট এলাকায় তাঁর আগমন উপলক্ষে আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎তিনি বলেন, ‘নির্বাচন ও গণতন্ত্র—দুটোই অপরিহার্য। আমরা নিরপেক্ষ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই।’

‎স্নেহাংশু সরকার কুট্টি আরও বলেন, ‘এ বছরের ২ জুলাই পটুয়াখালী জেলায় আমরা যেভাবে সম্মেলন করেছি, সেভাবে সারা দেশে হয়নি। আমরা ভাইয়ের মতো চলব, কারও প্রতি হিংসা–বিদ্বেষ দেখাব না।’

‎নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা আপনাদের নেতা নই, ভাই। আমরা আমাদের নেতা তারেক রহমানের মতো আপনাদের পাশে থাকব, কারও ওপর কর্তৃত্ব করব না।’

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম মৃধা।

‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন এবং জেলা বিএনপি নেতা ও পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মোস্তাক আহমেদ পিনু।

‎এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা বশির আহম্মেদ মৃধা, দেলোয়ার হোসেন খান নান্নু, মিজানুর রহমান, খন্দকার ইমাম হোসেন নাসির, কলাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাফরুজ্জামান খোকন, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাবুদ্দিন নান্নু, জেলা যুবদল নেতা ও সাবেক ছাত্রদল সভাপতি আশফাকুর রহমান বিপ্লব, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহিদুল হক হাওলাদার, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জসিম উদ্দিন এবং উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সুমন শরীফ প্রমুখ। পথসভায় বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মী অংশ নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

শরণখোলায় হামিম পরিবহনের ধাক্কায় নিহত ১,আহত-৪

নির্বাচন না হলে দেশ এগোবে কীভাবে? বিদেশিরা সাহায্য সহযোগিতা করবে না — স্নেহাংসু সরকার কুট্টি

Update Time : ০৮:১৯:০৪ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫

প্রিন্ট করুন :