দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি||
পটুয়াখালী জেলা বিএনপির কাউন্সিলরদের সরাসরি ভোটে নবনির্বাচিত সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি এবং সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ মজিবুর রহমান টোটন বুধবার (৯ জুলাই) বিকালে দুমকী উপজেলায় আগমন করেন। এ উপলক্ষে উপজেলার অডিটোরিয়ামে এক মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, দুমকী উপজেলা শাখা।
দুমকী উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান এর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ সাইফুল আলম মৃধা ও যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম হাওলাদারের সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক এ্যাড. মজিবুর রহমান টোটন, পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মোস্তাক আহমেদ পিনু, জেলা বিএনপির সিনিয়র নেতা দেলোয়ার হোসেন খান নান্নু, বশির আহমেদ মৃধা, অধ্যক্ষ বাহাউদ্দিন বাহার, মিজানুর রহমান, জাফরুজ্জামান খোকন, যুবদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম লিটন, পটুয়াখালী জেলা ছাত্রদলের আহবায়ক সামিম আহমেদ চৌধুরী, পৌর বিএনপি’র সভাপতি মোঃ কামাল হোসেন, পটুয়াখালী সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী মাহবুব হোসেন প্রমুখ।
এসময় বক্তব্য রাখেন লেবুখালী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তারিকুল ইসলাম তারেক খান, দুমকী উপজেলা যুবদলের আহবায়ক জসীম উদ্দিন হাওলাদার, সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ অহিদুল হক, সদস্য সচিব মাসুদুল আলম মৃধা, শ্রমিকদলের সদস্য সচিব ফারুক হোসেন মৃধা, মহিলা দলের সভানেত্রী আমেনা বেগম, কৃষকদলের সভাপতি জাহাঙ্গীর হোসেন, মৎসজীবি দলের সভাপতি মোঃ হাবিবুর রহমান, উপজেলা তাঁতী দলের আহবায়ক মাসুদ হাসান সরদার, দুমকী উপজেলা ছাত্রদলের আহবায়ক চাকলাদার গোলাম সরোয়ার, সদস্য সচিব সুমন শরীফ, দুমকি সরকারী জনতা কলেজ ছাত্রদলের আহবায়ক আরিফ হোসেন আরাফাত প্রমুখ।
সভায় কাউন্সিলর, ডেলিগেট, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং তৃণমূল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা সংগঠনকে আরও শক্তিশালী ও জনসম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন। নবনির্বাচিত জেলা নেতৃত্বকে স্বাগত জানিয়ে কর্মীরা বলেন, এ নেতৃত্বে দলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে।
অনুষ্ঠান শেষে অতিথিরা উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পরবর্তী রাজনৈতিক কার্যক্রম নিয়ে দিকনির্দেশনা দেন।
সাউথ বাংলা ডেস্ক 




















