ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
উৎসবমুখর আয়োজনে জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নতুন নেতৃত্ব দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময়

বাউফলে নবনির্বাচিত জেলা বিএনপি নেতাদের অভ্যর্থনা, অনুষ্ঠানে জনস্রোত

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী

রাজনৈতিক সৌজন্যে মিলনমেলা বাউফলে। নবনির্বাচিত পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবর রহমান টোটনকে ঘিরে সোমবার সন্ধ্যায় বাউফল উপজেলা হলরুম যেন পরিণত হল রাজনৈতিক উচ্ছ্বাসের কেন্দ্রবিন্দুতে।

সন্ধ্যা ৬টায় শুরু হওয়া এই সৌজন্য অনুষ্ঠান ছিল বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের মিলনমঞ্চ। সভাপতিত্ব করেন বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জব্বার মৃধা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক মুনির হোসেন মনির।
বিশেষ অতিথির আসন অলংকৃত করেন নবনির্বাচিত জেলা সভাপতি কুট্টি, সাধারণ সম্পাদক টোটন, পটুয়াখালী পৌর বিএনপির সভাপতি মো. কামাল হোসেন, জেলা নেতৃবৃন্দ মনিরুল ইসলাম লিটন, বসির মৃধা, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক কৃষিবিদ মিজানুর রহমান লিটু, সাবেক এমপি শহিদুল আলম তালুকদার, মো. আনিচুর রহমান প্রমুখ।

উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির শতাধিক নেতা-কর্মী, যারা জেলা নেতৃত্বকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন। হঠাৎ করেই বাউফলের রাজনৈতিক বাতাস যেন গরম হয়ে ওঠে বিএনপির জয়ধ্বনিতে।

নবনির্বাচিত নেতারা তাদের বক্তব্যে আগামী দিনের আন্দোলন ও সাংগঠনিক চ্যালেঞ্জের কথা বলেন। সাধারণ সম্পাদক টোটন স্পষ্ট ভাষায় বলেন, “জনগণের অধিকার আদায়ে বিএনপি এখন আগের চেয়েও বেশি ঐক্যবদ্ধ।”

এ অনুষ্ঠান ঘিরে স্থানীয় রাজনীতিতে বিএনপির ‘নতুন উদ্যম’ এবং সাংগঠনিক শক্তি প্রদর্শনের এক স্পষ্ট বার্তা পাঠিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

উৎসবমুখর আয়োজনে জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নতুন নেতৃত্ব

বাউফলে নবনির্বাচিত জেলা বিএনপি নেতাদের অভ্যর্থনা, অনুষ্ঠানে জনস্রোত

Update Time : ১০:৫৮:১১ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫

প্রিন্ট করুন :