ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
উৎসবমুখর আয়োজনে জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নতুন নেতৃত্ব দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময়

কক্সবাজারে যুবদল নেতার গ্যাস সিলিন্ডারে ইয়াবা পাচার, আটক ৩ 

তারিকুল তাজ, কক্সবাজার প্রতিনিধি||

মাদকের বিরুদ্ধে অভিযান চলছে জোর কদমে, আর তাতেই ফাঁস হলো কক্সবাজারে এক চাঞ্চল্যকর পাচারের কাহিনি। অভিনব কৌশলে গাড়ির অতিরিক্ত গ্যাস সিলিন্ডারে লুকিয়ে পাচার করা হচ্ছিল ৫০ হাজার ইয়াবা। তবে শেষরক্ষা হয়নি—রোববার রাতে পুলিশের হাতে ধরা পড়ে যান তিন পাচারকারী। তাঁদের একজন আবার কক্সবাজার পৌর যুবদলের ওয়ার্ড পর্যায়ের নেতা।

ঘটনাটি ঘটে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং পশ্চিম পাড়ায়। রাত ১১টার দিকে পুলিশের একটি বিশেষ দল হানা দেয় সেখানে। গোপন সূত্রে খবর পেয়ে থানা পুলিশের আভিযানিক দলটি ওয়াইন রেড রঙের একটি প্রাইভেট কার আটক করে। গাড়ির অতিরিক্ত গ্যাস সিলিন্ডার খুলতেই বেরিয়ে আসে চমক—সিলিন্ডারের ভেতরে গাদাগাদি করে রাখা ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট।

আটককৃতদের মধ্যে রয়েছেন কক্সবাজার পৌর যুবদলের ৫ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম (২৬)। তিনি শহরের পশ্চিম চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা। তার সঙ্গে ধরা পড়েছেন ভাই মো. কবির (২৩) এবং উখিয়ার থাইংখালী এলাকার মামুনুর রশিদ (২৪)।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আরিফ বলেন, “তেলচালিত গাড়িতে অতিরিক্ত গ্যাস সিলিন্ডার ফিট করে মাদক পাচার করছিল তারা। অত্যন্ত সুপরিকল্পিত এবং সংঘবদ্ধ চক্রের কাজ এটি। আমরা তিনজনকে আটক করেছি, এখন তাদের জিজ্ঞাসাবাদ চলছে। পেছনের বড় হোতাদের খোঁজে তৎপরতা শুরু হয়েছে।”

ঘটনার পর রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় অবস্থান স্পষ্ট করে কড়া বার্তা দেয় পৌর যুবদল। সংগঠনের আহ্বায়ক আজিজুল হক সোহেল এক ফেসবুক পোস্টে জানান—নুরুল ইসলামকে ‘ব্যক্তিগত অসামাজিক কর্মকাণ্ডের’ দায়ে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে অন্য নেতাকর্মীদেরকেও সতর্ক করে দেন, যাতে ভবিষ্যতে কেউ এমন অনৈতিক কর্মকাণ্ডে না জড়ান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

উৎসবমুখর আয়োজনে জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নতুন নেতৃত্ব

কক্সবাজারে যুবদল নেতার গ্যাস সিলিন্ডারে ইয়াবা পাচার, আটক ৩ 

Update Time : ০৯:৩১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

প্রিন্ট করুন :