
বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় দুমকি উপজেলা যুবদলের উদ্যোগে উপজেলার থানাব্রিজ থেকে র্যালিটি বের হয়। র্যালিটি বগা-লেবুখালী মহাসড়ক ধরে নতুন বাজার হয়ে উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সভাপতি মো. জাকির আলম মিলন। সভা সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সহসভাপতি মো. সাইদুর রহমান খান।
সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মতিউর রহমান দিপু, উপজেলা যুবদলের সভাপতি মো. জাকির আলম মিলন ও সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম রুবেল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. ফোরকান হাওলাদার, উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মো. মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাইনুল হাসান সোহেল, সাংগঠনিক সম্পাদক মো. কালাম তালুকদারসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের যুবদলের সহস্রাধিক নেতাকর্মী।