
পটুয়াখালী শহরের একটি আবাসিক হোটেল থেকে ৫৫ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) রাত ১টা ৩৫ মিনিটে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের টাউন কালিকাপুর এলাকার হোটেল সততার ২০৬ নম্বর কক্ষে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের আল আমিন মৃধা (৩৩) এবং জৈনকাঠী ইউনিয়নের কেশবপুর এলাকার কাসেম হাওলাদার (৩০)।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
তবে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত হওয়া সাপেক্ষে আইনগত দায় নির্ধারিত হবে।