
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. এ কে মুহা. নুরুল ইসলামের সই করা ১৭ অক্টোবরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদরাসাটির গভর্নিং বডির আগের সভাপতি পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)-এর পরিবর্তে সাইফুল মজিদ মো. বাহাউদ্দিনকে অবশিষ্ট মেয়াদের জন্য সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে বিধি অনুযায়ী এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
নতুন সভাপতি সাইফুল মজিদ বাহাউদ্দিন দুমকি উপজেলার জলিশা গ্রামের ফরাজি বাড়ীর বাসিন্দা। তিনি করিম মৃধা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করছেন।
তাঁর এ নিয়োগকে ঘিরে মাদরাসার শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক অগ্রগতি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক ও অভিভাবকেরা।