প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৭, ২০২৬, ৭:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৮, ২০২৬, ১:১৪ পি.এম
দুমকীতে ইউপি সদস্য সাইফুল ইসলাম কামাল ফরাজি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদকঃ পটুয়াখালীর দুমকীতে সাইফুল ইসলাম কামাল (৪৮) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিএনপির কার্যালয় ভাঙচুর ও মারধরের মামলায় তদন্তে পাওয়া আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কদমতলা বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাইফুল ইসলাম কামাল আঙ্গারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। তিনি ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
Copyright © 2026 South Bangla. All rights reserved.