
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: হজ ও ওমরাহ পালনেচ্ছুদের পাশাপাশি বিদেশগামী যাত্রীদের ভ্রমণসেবা সহজলভ্য করার লক্ষ্যে পটুয়াখালীর দুমকিতে যাত্রা শুরু করেছে আরাফ হজ ট্রাভেলস। প্রতিষ্ঠানটির উদ্বোধনের মধ্য দিয়ে স্থানীয় বাসিন্দাদের জন্য হজ, ওমরাহ ও আন্তর্জাতিক ভ্রমণসংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণের নতুন সুযোগ তৈরি হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় দুমকি নতুন বাজারের গ্রীন মার্কেটে আনুষ্ঠানিকভাবে আরাফ হজ ট্রাভেলসের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানটি থেকে হজ ও ওমরাহ প্যাকেজ, আন্তর্জাতিক ট্যুর প্যাকেজ, দেশি-বিদেশি বিমান টিকিট, ভিসা প্রসেসিং এবং হোটেল বুকিংসহ বিভিন্ন ধরনের ভ্রমণসেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব সেবার মাধ্যমে দুমকি ও আশপাশের এলাকার মানুষের ভ্রমণসংক্রান্ত প্রয়োজন মেটাতে প্রতিষ্ঠানটি ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, দুমকি প্রেসক্লাবের সভাপতি মো. আবুল হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিন্টু এবং উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. জসিম উদ্দিন।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরাফ হজ ট্রাভেলসের প্রতিষ্ঠাতা ও স্বত্বাধিকারী মো. আরাফাত মৃধা, পরিচালক মাওলানা মোহাম্মদ তৌহিদুল ইসলাম, সহপরিচালক মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ বিন নাসির, সহপরিচালক মো. বায়জিদ মাহমুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে দোয়া ও মিলাদ পরিচালনা করেন আংগারিয়া দরবার শরিফের পীরসাহেব মাওলানা খলিলুর রহমান। এ সময় প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য, সমৃদ্ধি এবং সংশ্লিষ্ট সবার কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
স্থানীয় পর্যায়ে হজ, ওমরাহ ও আন্তর্জাতিক ভ্রমণসংক্রান্ত সেবা পাওয়ার সুযোগ সৃষ্টি হওয়ায় প্রতিষ্ঠানটি এলাকার মানুষের প্রয়োজন পূরণে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।