
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. ইস্রাফীলের আমন্ত্রণে সোমবার (৫ অক্টোবর) ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন তিনি। অধ্যাপক হেমায়েত জাহান জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক।
সকাল ১০টার দিকে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে পৌঁছালে অধ্যাপক হেমায়েত জাহানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়টির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. ইস্রাফীল।
পরে তিনি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ও স্থায়ী ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। এ সময় আগামী শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম ও ক্লাস শুরুর প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন তিনি।
পরিদর্শন শেষে পবিপ্রবি ভাইস-চ্যান্সেলর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পৈতৃক বাসভবন পরিদর্শন করেন। এ সময় তাঁর ভাই ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন উপস্থিত ছিলেন।
পবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।