দুমকি প্রতিনিধি: পটুয়াখালীর লেবুখালী টোল প্লাজার চেকপোস্টে অভিযান চালিয়ে ৩৫০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। ধৃতের নাম মো. ইলিয়াস খাঁ (২৮)। তাঁর বাড়ি পটুয়াখালী সদর থানার কিসমত মৌকরন গ্রামে। পিতা মুছা খাঁ, মাতা হাজেরা বেগম।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত ১০ টার দিকে দুমকি থানার এএসআই (নিরস্ত্র) মোশারফ হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে লেবুখালী টোল প্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টে ডিউটি করছিলেন। সে সময় মাদক উদ্ধার অভিযান চালিয়ে ওই যুবককে ৩৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে অবৈধ মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছে।
এ ঘটনায় ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক দুমকি থানায় একটি মামলা রুজু করা হয়েছে।