
সোমবার (৫ অক্টোবর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেয়।
অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামের সাহিত্য ও দর্শনে সাম্য, মানবতা এবং অসাম্প্রদায়িক চেতনার গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা নতুন প্রজন্মের মধ্যে নজরুলের মানবিক ও সাম্যবাদী চেতনা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী। বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. জামাল হোসেন, অধ্যক্ষ জসিম উদ্দিন সুমনসহ অন্যরা।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।