
পটুয়াখালীর দুমকীর সরকারি জনতা কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ নাজমুল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উপজেলা বিএনপির নেতারা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে কলেজ প্রাঙ্গণে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা বিএনপির নেতারা নতুন অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
অধ্যাপক মোহাম্মদ নাজমুল করিম সরকারি জনতা কলেজের অধ্যক্ষ হিসেবে সম্প্রতি যোগদান করেছেন। এর আগে তিনি পটুয়াখালী সরকারি মহিলা কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
সৌজন্য সাক্ষাতে দুমকি উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল হক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিন্টু, শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক হোসেন হাওলাদার, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দীন শম্ভু, মো. সহিদুল ইসলাম সহিদ সরদার এবং সরকারি জনতা কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান উপস্থিত ছিলেন।
কলেজের পক্ষে ভাইস প্রিন্সিপাল আব্দুল লতিফ হাওলাদার এবং প্রভাষক শহিদুল ইসলাম, এ বি এম আসাদুজ্জামান ও তহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে কলেজের শিক্ষা কার্যক্রম, শিক্ষার পরিবেশ ও বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়। পরে উপজেলা বিএনপির নেতারা নতুন অধ্যক্ষের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং তাঁর দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।