সাউথ বাংলা ডেক্সঃ বর্ণাঢ্য আয়োজন, উৎসবমুখর পরিবেশ ও প্রবাসী বাংলাদেশিদের প্রাণবন্ত উপস্থিতির মধ্য দিয়ে জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পূর্ব লন্ডনের রিজেন্ট লেইক ব্যাংকুয়েটিং হলে আয়োজিত অনুষ্ঠানে নতুন কমিটির নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের সভাপতি আবুল কালাম আজাদ ছোটন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাছির আহমেদ শাহিন ও যুগ্ম সম্পাদক আব্দুল অদুদ দীপক। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মনসুর আহমেদ শাওন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. এম. নাজরুল ইসলাম, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদ, ইউকে বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসনাথ এম. হোসাইন, এমবিই, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও সাংবাদিক কে. এম. আবু তাহের চৌধুরী, জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের প্রতিষ্ঠাতা সভাপতি মুহিবুর রহমান মুহিব, প্রধান উপদেষ্টা আহমেদ উস সামাদ চৌধুরী জিপি, উপদেষ্টা ড. আলাউদ্দিন, বিএসিএর সভাপতি ওলি খান, নজরুল ইসলাম বাসন, সৈয়দ নাহাস পাশা, এম. এ. মুনিম, ওবিই, ব্যারিস্টার মাসুদ চৌধুরী, ব্যারিস্টার লুৎফুর রহমান, কাউন্সিলর ও সাবেক মেয়র শেরওয়ান চৌধুরী এবং সাংবাদিক মাহবুব রহমানসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাইসির মাহমুদ, সাধারণ সম্পাদক আকরাম হোসেন, বিএসিএর সাবেক সাধারণ সম্পাদক মিতু চৌধুরী, তাজুল ইসলাম, আশিকুর রহমান, রফিকুল হায়দারসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
নতুন কমিটির নেতৃবৃন্দের দায়িত্ব গ্রহণ
অভিষেক অনুষ্ঠানে জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নবনির্বাচিত কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি জামাল মোক্কাদুর্স, সহ-সভাপতি শহীদুল ইসলাম মামুন, কোষাধ্যক্ষ মো. শামীম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার আহমেদ, সহ-সভাপতি আবদুল সুফান, সাইফুল আলম লিখন, আব্দুল মুকিত, সাইফ আহমেদ সুইট, গয়াছুর রহমান, নজরুল ইসলাম এবং কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল, ফয়জুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
যুগ্ম সম্পাদক হিসেবে জিয়াউর রহমান, আজিম উদ্দিন, ফয়ছল আকন্দ, ময়নুল ইসলাম সোহাগ, বশীর আহমদ, ফয়ছল ইকবাল খান ও আফিকুর রহমান চৌধুরীসহ নতুন কমিটির নেতৃবৃন্দও অনুষ্ঠানে অংশ নেন।
ঐক্য ও জনকল্যাণে ভূমিকা রাখার আহ্বান
অনুষ্ঠানে বক্তারা জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের দীর্ঘদিনের সামাজিক, মানবিক ও কমিউনিটিভিত্তিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। যুক্তরাজ্যে বসবাসরত জালালাবাদ অঞ্চলের প্রবাসীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনটি যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটিতে আরও সক্রিয় ভূমিকা রাখবে। পাশাপাশি শিক্ষা, সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশ ও প্রবাসী কমিউনিটির মানুষের পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ও অতিথিরা পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিভিন্ন সাংস্কৃতিক ও আনুষ্ঠানিক পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।