
বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) জিয়া পরিষদের নেতারা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় পবিপ্রবি জিয়া পরিষদের সভাপতি মো. আবুবকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক কৃষিবিদ ড. হাচিব মোহাম্মদ তুষার রিজভীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
জিয়া পরিষদের নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে রিজভী তাদের ধন্যবাদ জানান এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন বলে জানানো হয়েছে।
পরে পবিপ্রবি জিয়া পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক রিজভীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। একই সঙ্গে তার নেতৃত্বে বিএনপি আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী হবে বলে তারা আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, গত ২০ আগস্ট বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়।