
দুমকী প্রতিনিধি: ‘উন্নত সমাজ, মাদক-সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়ার প্রত্যয়’—এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর দুমকি উপজেলার ৪ নম্বর আংগারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলার সাতানী আমির উদ্দিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় চেয়ারম্যান প্রার্থী মো. জহিরুল ইসলাম খোকন মৃধার সঙ্গে স্থানীয় জনগণের মতবিনিময় ও আলোচনা হয়।
হাসিবুল ইসলাম রুবন এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন আমির উদ্দিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আশরাফ আলী সিকদার। প্রধান অতিথি ছিলেন মো. জয়নাল হাওলাদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মালেক জোমাদ্দার, মো. মস্তফা মৃধা, মো. জব্বার হাওলাদার, হেলাল হাওলাদার, ইমদাদুল হক, বিউটি বেগম, হেলেনা খানম, নাসির উদ্দিন সিকদার, আউয়াল মিয়া, মাওলানা আবু জাফর শিকদার ও মো. আতাহার হাওলাদারসহ অনেকে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা আইয়ুব আলী হাওলাদার।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, উন্নত সমাজ গঠন এবং মাদক ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন প্রতিষ্ঠার লক্ষ্যেই এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
সভায় ৪ নম্বর ও ৫ নম্বর ওয়ার্ডের আংশিক দুমকী-সাতানী এলাকার সর্বস্তরের জনগণকে আয়োজক হিসেবে উল্লেখ করা হয়।