মোঃ আশরাফ উদ্দিন
‘সত্য প্রকাশে আপোষহীন’—এই মূলমন্ত্রকে সামনে রেখে দৈনিক বাংলাদেশের চিত্র নিউজ পোর্টালের নবগঠিত কমিটি প্রকাশ করা হয়েছে।
কমিটিতে সম্পাদকীয়, সহকারী সম্পাদক ও উপদেষ্টা মণ্ডলীর বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে।
নবগঠিত সম্পাদকীয় কমিটিতে সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রিকাবুল ইসলাম। নির্বাহী সম্পাদক আনোয়ার হোসেন ভূঁইয়া, ব্যবস্থাপনা সম্পাদক মো. সোহেল রানা, বার্তা সম্পাদক আশরাফ উদ্দিন, যুগ্ম সম্পাদক মো. রাসেল হোসেন, ফিচার এডিটর মো. এরশাদ আলী এবং উপ-সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আহমেদ নূর।
এ ছাড়া প্রধান বিনোদন প্রতিবেদক হিসেবে মো. আরিফুজ্জামান আরিফ, ক্রীড়া সম্পাদক মো. হযরত আলী এবং অর্থ সম্পাদক হিসেবে মো. এনামুল হকের নাম ঘোষণা করা হয়েছে। কমিটিতে নগর সম্পাদক, প্রধান প্রতিবেদক ও আর্টিস্ট পদও রাখা হয়েছে।
সহকারী সম্পাদক মণ্ডলীতে সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. নবাব হোসেন ও সাখাওয়াত হোসেন। সহ-ব্যবস্থাপনা সম্পাদক স্বপন, সহ-উপ-সম্পাদক গোলাম রব্বানী, সহ-যুগ্ম সম্পাদক সজিব সরদার, সহ-নগর সম্পাদক আবু তাহের, সহ-ক্রীড়া সম্পাদক মো. আনোয়ার হোসেন, সহ-প্রধান প্রতিবেদক তৌফিকুর রহমান এবং সহ-বিনোদন প্রতিবেদক হিসেবে মো. জাহাঙ্গীর আলম দায়িত্ব পেয়েছেন। পাশাপাশি সহ-নির্বাহী সম্পাদক ও সহ-আর্টিস্ট পদও রাখা হয়েছে।
উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন মিলন বৈদ্য, মো. মুহসিন, এ কে আজাদ, জি এম আব্বাস উদ্দিন ও অসীম সরকার।
এদিকে প্রতিষ্ঠানের এইচআর অ্যান্ড অ্যাডমিন হিসেবে মোছা. টুম্পা খাতুন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে মো. রায়হান সুলতানের নাম ঘোষণা করা হয়েছে। তবে প্রকাশক পদে কোনো নাম উল্লেখ করা হয়নি।
দৈনিক বাংলাদেশের চিত্র কর্তৃপক্ষ জানিয়েছে, নবগঠিত কমিটির মাধ্যমে প্রতিষ্ঠানের সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও পেশাদারভাবে পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ প্রকাশের পাশাপাশি নির্যাতিত ও নিপীড়িত মানুষের কথা তুলে ধরার অঙ্গীকার নিয়ে ভবিষ্যতেও কাজ করবে সংবাদমাধ্যমটি।