নিজস্ব প্রতিবেদকঃ
পটুয়াখালীর বাউফল উপজেলার সোনামদ্দিন মৃধা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে মনোনীত হয়েছেন বাউফলের কৃতী সন্তান ও ঢাকা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ফিরোজ আলম।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালের বিদ্যালয় পরিদর্শক মো. সাইফুর রহমান হাওলাদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়। প্রজ্ঞাপনের স্মারক নম্বর—বশিবো/বিঅ/২০২৬/৩১০; তারিখ—১ সেপ্টেম্বর ২০২৬।
মো. ফিরোজ আলম বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের মাছপাড়া গ্রামের মো. এ মহিউদ্দিন মাতব্বরের ছেলে। দীর্ঘ কর্মজীবনে প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি শিক্ষা ও সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন। নতুন দায়িত্ব পালনে তিনি সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
এদিকে, ফিরোজ আলমকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ সংবাদপত্র প্রতিনিধি সংস্থা (BNSR)-এর সভাপতি মো. আনিসুর রহমান আনিস।
অভিনন্দন বার্তায় তিনি বলেন, কর্মক্ষেত্রে মো. ফিরোজ আলম অত্যন্ত নির্ভীক, দায়িত্বশীল ও দক্ষ। তার মতো দূরদর্শী, প্রজ্ঞাবান ও সজ্জন ব্যক্তিকে সোনামদ্দিন মৃধা মাধ্যমিক বিদ্যালয়ের নেতৃত্বে পেয়ে তারা আনন্দিত। একজন সফল প্রকৌশলী হিসেবে ফিরোজ আলম মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখেছেন। তার জ্ঞানদীপ্ত নেতৃত্ব ও উন্নয়নমুখী চিন্তাধারা ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন