নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ) পদে পদোন্নতি পেয়েছেন দেশের বিশিষ্ট স্থপতি ও নগর পরিকল্পনাবিদ নূর-ই-খোদা। এর আগে তিনি রাজউকে উপ-নগর উন্নয়নবিদ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
গত ২ সেপ্টেম্বর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) শীলাব্রত কর্মকার স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে নূর-ই-খোদাকে পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ) পদে পদোন্নতি দেওয়া হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, নূর-ই-খোদা পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ) হিসেবে ৫ম গ্রেডের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী সংশ্লিষ্ট সব সুযোগ-সুবিধা ভোগ করবেন।
নূর-ই-খোদার পরিচালক পদে পদোন্নতি পাওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ সংবাদপত্র প্রতিনিধি সংস্থা (BNRS)-এর সভাপতি মো. আনিসুর রহমান আনিস।
এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, নূর-ই-খোদা শুধু একজন প্রতিথযশা স্থপতি ও নগর পরিকল্পনাবিদই নন, কর্মক্ষেত্রেও তিনি একজন নির্ভীক, দক্ষ ও দায়িত্বশীল কর্মকর্তা।
তিনি আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে নূর-ই-খোদা তার অভিজ্ঞতা, দক্ষতা ও পেশাগত মেধাকে কাজে লাগিয়ে পরিকল্পিত, আধুনিক ও বাসযোগ্য নগরী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
বিএনআরএস সভাপতি নূর-ই-খোদার নতুন দায়িত্বে সর্বাঙ্গীণ সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।