প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৭, ২০২৬, ৭:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২৬, ৪:০০ পি.এম
পবিপ্রবি এগ্রিকালচার ক্লাবের নির্বাচন: সভাপতি হাদী, সাধারণ সম্পাদক রায়হান

পটুয়াখালী: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এগ্রিকালচার ক্লাবের ২০২৬-২৭ মেয়াদের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. হাদী রহমান। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রায়হান হোসেন হীরা।
গত ২৯ আগস্ট অনুষ্ঠিত এ নির্বাচনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এতে প্রায় দুই শতাধিক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
বিকেল ৪টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও এগ্রোনমি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. গোপাল সাহা।
এ সময় কৃষি অনুষদের ডিন ও এগ্রিকালচার ক্লাবের উপদেষ্টা প্রফেসর এম. জহুরুল হক উপস্থিত ছিলেন।
নির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
- দপ্তর সম্পাদক: সিহাব ঢালী
- অর্থ সম্পাদক: মো. সুমিত হাসান জান্নাত
- একাডেমিক অ্যাফেয়ার্স কো-অর্ডিনেটর: মোহাম্মদ আজমান ইমতিয়াজ মুরাদ
- রিসার্চ অ্যান্ড ইনোভেশন কো-অর্ডিনেটর: মোহাম্মদ মুনতাসির মাহমুদ
- স্টুডেন্ট ওয়েলফেয়ার কো-অর্ডিনেটর: মো. রাউফুন ইসলাম
- এক্সটেনশন অ্যান্ড আউটরিচ কো-অর্ডিনেটর: মো. জামাল উদ্দিন
- কালচার অ্যান্ড ইভেন্টস কো-অর্ডিনেটর: এস এম শাহরিয়ার
- স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন কো-অর্ডিনেটর: মো. মাশরাফি বিন অন্তু
- উইমেন্স অ্যাফেয়ার্স কো-অর্ডিনেটর: ফাবিহা বুশরা
- চিফ অব স্টাফ: সানজিদ হাসান
- অ্যালামনাই রিলেশনস অফিসার: মো. জুবাইদ হোসেন
- মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন অফিসার: তাওহিদুল ইসলাম মাহিন
- এডিটোরিয়াল অ্যান্ড পাবলিকেশন অফিসার: সাবিহা ইসলাম আশা
- রিসোর্স ম্যানেজমেন্ট অফিসার: মো. সালমান চৌধুরী শিশির
নতুন নেতৃত্ব আগামী মেয়াদে বিশ্ববিদ্যালয়ের কৃষিশিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রমে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
Copyright © 2026 South Bangla. All rights reserved.