
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকির ঐতিহ্যবাহী আজিজ আহম্মেদ কলেজে আধুনিক ডিজিটাল ল্যাব উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ ডিজিটাল ল্যাবের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজিজ আহম্মেদ কলেজের বিদ্যুৎসাহী সদস্য প্রকৌশলী মো. রিয়াজ উদ্দিন, অধ্যক্ষ মোঃ আহসানুল হক। এ সময় উপস্থিত ছিলেন মুরাদিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম।
এ ছাড়া অনুষ্ঠানে আজিজ আহম্মেদ কলেজের শিক্ষক ও কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, আধুনিক ডিজিটাল ল্যাবটি শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিভিত্তিক শিক্ষা ও দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।