মোঃ শাহজালাল
বরগুনা প্রতিনিধিঃ বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মধ্যে সাইকুল মীরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকাল ৮টার দিকে জেলেদের একটি ট্রলার সাগর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পাথরঘাটায় নিজ বাড়িতে নিয়ে আসে। নিহত সাইকুল মীর পাথরঘাটা সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গহরপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম শাহাদাৎ মীর।
এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন আরও চার জেলে। তাঁদের সন্ধানে সাগরে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি মো. গোলাম মোস্তফা চৌধুরী।