নিজস্ব প্রতিবেদকঃ দেশের উচ্চশিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনা ও গুণগত মানোন্নয়ন নিয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত ‘Vice-Chancellors’ Dialogue: Shaping the Future of Higher Education’ শীর্ষক সংলাপে অংশ নিয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান।
শনিবার(২২ আগস্ট) ঢাকার সাভারে আয়োজিত শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান ও সদস্যবৃন্দসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা অংশ নেন।
উচ্চশিক্ষার বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ চ্যালেঞ্জ, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং গবেষণা ও উদ্ভাবনকে আরও গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় হয়।
এ সময় পরিবর্তনশীল বিশ্বের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আরও আধুনিক, দক্ষ ও গবেষণামুখী করে গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিতকরণ এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা নিয়েও আলোচনা করা হয়।
জাতীয় পর্যায়ের এ গুরুত্বপূর্ণ সংলাপে পবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ উচ্চশিক্ষার নীতিনির্ধারণী পর্যায়ের আলোচনায় বিশ্ববিদ্যালয়টির সম্পৃক্ততাকে আরও দৃশ্যমান করেছে। পাশাপাশি দেশের উচ্চশিক্ষার উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনায় পবিপ্রবির অংশগ্রহণের বিষয়টিও গুরুত্ব পেয়েছে