পটুয়াখালী প্রতিনিধি:
বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) জিয়া পরিষদ।
শনিবার (২২ আগস্ট) সংগঠনটির সভাপতি মো. আবুবকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক ড. হাচিব মোহাম্মদ তুষার স্বাক্ষরিত এক শুভেচ্ছা বার্তায় এ অভিনন্দন জানানো হয়।
বার্তায় বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্ব গ্রহণ দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁর প্রজ্ঞা, দূরদর্শিতা, সততা ও অভিজ্ঞ নেতৃত্বে দেশের গণতন্ত্র, আইনের শাসন, জাতীয় ঐক্য ও মানুষের অধিকার আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
এতে রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করে বলা হয়, তাঁর নেতৃত্বে বাংলাদেশ শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে—এমন প্রত্যাশা রয়েছে পবিপ্রবি জিয়া পরিষদের।