
১৮ আগষ্ট দুপুরে মাছ বিতরণকালে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ.বি.এম. সাইফুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন ও আবাসিক হলগুলোর প্রভোস্টরা উপস্থিত ছিলেন।
নিজেদের বিশ্ববিদ্যালয়ের লেকের মাছ হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় উচ্ছ্বাস। শিক্ষার্থীদের সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সম্পদের সুফল সরাসরি শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ হিসেবে বিষয়টিকে দেখছেন সংশ্লিষ্টরা।
৮০০ কেজি মাছ, ৪ হাজার শিক্ষার্থী—পবিপ্রবির লেক এবার যেন হয়ে উঠল শিক্ষার্থীদের আনন্দের অংশীদার।