সাউথ বাংলা ডেস্কঃ পটুয়াখালীর দুমকী উপজেলার মুরাদিয়ায় সাবেরা আজিজ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অন্তবর্তীকালীন (এডহক) কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল।
গত বৃহস্পতিবার (৩০ জুলাই) শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষরিত এক আদেশে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। বোর্ডের স্মারক নং—বশিবো/বিঅ/২০২৬/২৭৩০।
আদেশে উল্লেখ করা হয়, ২৫ এপ্রিল ২০২৪ তারিখে প্রকাশিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালের ‘মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪’-এর ৬৪(১) ধারা অনুযায়ী চার সদস্যের সমন্বয়ে বিদ্যালয়টির অন্তবর্তীকালীন (এডহক) কমিটি অনুমোদন করা হয়েছে।
অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে বোর্ড কর্তৃক মনোনীত হয়েছেন মো. রিয়াজ হোসেন। শিক্ষক সদস্য হিসেবে জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত হয়েছেন মোহাম্মদ হারুন অর রশিদ।
অভিভাবক সদস্য হিসেবে জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত হয়েছেন মো. আসাদুজ্জামান আসাদ এবং সদস্য সচিব হিসেবে পদাধিকারবলে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুর রহমান হাওলাদার।
বোর্ডের আদেশ অনুযায়ী, ৩০ জুলাই ২০২৬ থেকে ২৯ জানুয়ারি ২০২৭ পর্যন্ত ছয় মাস এ এডহক কমিটির মেয়াদ কার্যকর থাকবে।
এ সংক্রান্ত আদেশের অনুলিপি সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার, জেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং এডহক কমিটির সভাপতি ও সদস্যদের কাছে পাঠানো হয়েছে।