
শুক্রবার (২৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে হাফিজ উদ্দিন আহমেদের দায়িত্ব গ্রহণ জাতির জন্য নতুন আশার সঞ্চার করেছে। তাঁর সুযোগ্য ও দূরদর্শী নেতৃত্বে দেশ শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতির পথে আরও এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, সংবিধান রক্ষা এবং জনগণের অধিকার ও কল্যাণে রাষ্ট্রপতির দায়িত্ব পালন সফল ও উজ্জ্বল হবে বলে তাঁর বিশ্বাস। একই সঙ্গে মহান আল্লাহর কাছে রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশসেবায় আরও শক্তি কামনা করেন তিনি।