প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৭, ২০২৬, ৭:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ৫:১৫ পি.এম
দুমকীতে ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রমে জনবল নিয়োগের বাছাই পরীক্ষা ২৫ জুলাই

পটুয়াখালীর দুমকী উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে স্বেচ্ছাসেবী তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগের বাছাই পরীক্ষা আগামী ২৫ জুলাই (শনিবার) অনুষ্ঠিত হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার বেলা ১১টায় দুমকী উপজেলা পরিষদ হলরুমে এ বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারী সকল প্রার্থীকে অবশ্যই জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মূল কপি ও একখানা ফটোকপি সঙ্গে নিয়ে নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কিংবা নির্ধারিত সময়ের পরে উপস্থিত হলে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নাও মিলতে পারে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট আবেদনকারীদের সময়মতো উপস্থিত থেকে বাছাই পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, দুমকী উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রমের জন্য স্বেচ্ছাসেবী তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের অংশ হিসেবে এ বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
Copyright © 2026 South Bangla. All rights reserved.