দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি :
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় পটুয়াখালীর দুমকিতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যায় উপজেলা ছাত্রদলের উদ্যোগে এ দোয়ার আয়োজন করা হয়।
শুক্রবার সন্ধ্যা ৭টায় দুমকি উপজেলা বিএনপির নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মোনাজাতে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন শরীফের সভাপতিত্বে এবং সরকারি জনতা কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব সাঈদ মৃধার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দুমকি উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন হাওলাদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক মাইনুল ইসলাম সোহেল। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম, সরকারি জনতা কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরিফ হোসেন আরাফাত, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া, মো. হান্নান, ওবায়দুল ইসলাম, সরকারি জনতা কলেজ ছাত্রদলের সভাপতি আরিফ হোসেন ও সাধারণ সম্পাদক আল আমিনসহ অন্যান্য নেতাকর্মীরা।
দোয়া মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।