প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৭, ২০২৬, ৭:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১২, ২০২৫, ৯:৩৯ এ.এম
দুমকীতে ইউপি চেয়ারম্যান আজাহার মৃধা আটক

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকীতে শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মো. আজাহার আলী মৃধাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পীরতলা এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
পুলিশ জানায়, মির্জাগঞ্জ উপজেলায় দায়ের করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মির্জাগঞ্জ থানা পুলিশ দুমকী থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান আজাহার আলী মৃধা দুমকী উপজেলা বিএনপি অফিস ভাঙচুর মামলার এজাহারভুক্ত আসামি। তবে সেই মামলায় তিনি বর্তমানে জামিনে রয়েছেন।
দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন মুক্ত খবরকে বলেন, “মির্জাগঞ্জে দায়ের করা মামলায় মির্জাগঞ্জ থানা পুলিশ আমাদের সহায়তায় তাঁকে আটক করেছে।”
Copyright © 2026 South Bangla. All rights reserved.