মোঃ শাহজালাল, বরগুনা প্রতিনিধি||
বরগুনায় দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন জোরদার করতে নতুন এসিজি ও ইয়েস সদস্যদের জন্য বিশেষ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ৯ টায় হোটেল বে অব বেঙ্গলে বরগুনা সনাকের আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ওরিয়েন্টেশনে বরগুনা সনাকের সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান নতুন সদস্যদের স্বাগত জানিয়ে দুর্নীতির বিরুদ্ধে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। উপস্থিত ছিলেন সহ-সভাপতি ডাঃ মনিজা, সহ-সভাপতি হাজী মোঃ হারুনর রশীদ, ক্রাই বিষয়ক উপ-কমিটির আহবায়ক হামিদা বেগম এবং বরগুনা সনাকের এরিয়া কোঅর্ডিনেটর সিই মোঃ নাজমুল হোসেন খান।
ওরিয়েন্টেশনে টিআইবির লক্ষ্য ও উদ্দেশ্য, অপারেশন গাইডলাইন, নৈতিক আচরণবিধি, যৌন হয়রানির অভিযোগ ও প্রতিকার এবং সুরক্ষা নীতিমালা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও নাগরিক দায়বদ্ধতা ও স্বেচ্ছাসেবী দুর্নীতিবিরোধী আন্দোলন নিয়ে বক্তব্য রাখেন মনির হোসেন কামাল।
শেষে হাজী মোঃ হারুনর রশীদ নতুন সদস্যদের দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান।