প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৭, ২০২৬, ৭:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১০, ২০২৫, ৭:৪৮ পি.এম
দুমকীতে ফার্মাসিটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন নির্বাচন, সোহেল সভাপতি, রেজাউল সম্পাদক

দুমকী উপজেলা ফার্মাসিটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের (ফারিয়া) নির্বাচন ১০ নভেম্বর (সোমবার) দুপুরে সুরক্ষা ডায়াগনস্টিক এন্ড হাসপাতাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
নির্বাচনে বেনহাম ফার্মার সোহেল আকন সভাপতি এবং নাভানা ফার্মার মোঃ রেজাউল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নির্বাচন প্রক্রিয়ায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর শহীদুল হাসান শাহীন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। অন্যান্য কমিশনার ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা ডাঃ জি এম এনামুল হক, পবিপ্রবি চীফ মেডিকেল অফিসার ডাঃ মিজানুর রহমান এবং লুথার্যান হেলথ কেয়ার বাংলাদেশের সহকারী হাসপাতাল পরিচালক ডাঃ অমিতাভ তরফদার।
নির্বাচনে মোট ৩৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে দুইজন ও সাধারণ সম্পাদক পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
Copyright © 2026 South Bangla. All rights reserved.