নিজস্ব প্রতিবেদক||
সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী, এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ায় ফুলেল শুভেচ্ছা জানিয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) জিয়া পরিষদ।
আজ সোমবার (৪ নভেম্বর) সকালে আলতাফ হোসেন চৌধুরীর বাসভবনে পবিপ্রবি জিয়া পরিষদের সভাপতি মো. আবুবকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক ড. হাসিব মোহাম্মদ তুষারের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ ফুলের শুভেচ্ছা জানান ও মতবিনিময় সভায় অংশ নেন।
সভায় আলতাফ হোসেন চৌধুরী উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিগত নির্বাচনে পবিপ্রবির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের ভূমিকা প্রশংসনীয় ছিল। তিনি আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে দলের বিজয়ে ভূমিকা রাখার আহ্বান জানান।
মতবিনিময় সভায় জিয়া পরিষদের সভাপতি মো. আবুবকর সিদ্দিক বলেন, আগামীতেও পবিপ্রবি জিয়া পরিষদের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে কাজ করে আলতাফ হোসেন চৌধুরীকে সংসদ সদস্য নির্বাচিত করতে সচেষ্ট থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিয়া পরিষদের নেতা আমিনুল ইসলাম টিটু, মাহফুজুর রহমান সবুজ, শাহজালাল, জসিম উদ্দিন, ফারুক হোসেন, ডা. মিজানুর রহমান মাহবুব, আরিফুর রহমান নোমান, মাহমুদ আল জামান, লোকমান হোসেন মিঠু, ইকবাল হোসেন, ইলিয়াস উদ্দিন, সুইন আহমেদ, রিয়াজ কাঞ্চন শহিদ, মোঃ শাহাদাত হোসেন জান্টু, মেহেদী হাসান, মোশাররফ হোসেন, মাহবুব রহমানসহ বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী।