
নিজস্ব প্রতিবেদক ||
পটুয়াখালীর দুমকীর ঐতিহ্যবাহী পায়রা ব্রিজের পাদদেশে শুক্রবার বিকেলে জমে উঠেছিল এক ব্যতিক্রমী আয়োজন। উপলক্ষ—দৈনিক কালবেলা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী। সেদিন পায়রার তীরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত শতাধিক সাংবাদিকের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় পুরো এলাকা।
বিকেল চারটার দিকে শুরু হওয়া এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালবেলার পটুয়াখালী জেলা প্রতিনিধি ও দুমকী প্রেসক্লাব কমিটির সদস্য ইশরাত হোসেন লিটন। সঞ্চালনায় ছিলেন দুমকী উপজেলা প্রতিনিধি রাজিবুল রাজ রন্টি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হেমায়েত জাহান। বিশেষ অতিথি ছিলেন দুমকী উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক, দুমকী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন, পটুয়াখালী জেলা প্রেসক্লাব সভাপতি এইচ এম আনোয়ার হোসেন, এবং সরকারি জনতা কলেজের প্রভাষক মোঃ সহিদুল ইসলাম ও আসাদুল ইসলাম।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুমকী প্রেসক্লাব সভাপতি মোঃ আবুল হোসেন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান খান, কালবেলা ভ্রাম্যমাণ প্রতিনিধি আরিফ হোসেন, বাউফল প্রতিনিধি আবুল বাসার, গলাচিপা প্রতিনিধি সাকিব হাসান, মির্জাগঞ্জ প্রতিনিধি মোঃ ইলিয়াস হোসেন, এবং অনলাইন প্রতিনিধি রাজিব দেবনাথসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সাংবাদিকবৃন্দ।
সবশেষে কেক কেটে দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
পায়রার নীল জলরাশির পাড়ে সাংবাদিকদের এ সৌহার্দ্যময় মিলনমেলা হয়ে ওঠে পটুয়াখালীর গণমাধ্যমকর্মীদের এক আনন্দঘন মুহূর্তের স্মারক।