সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি||
কার্ডধারীদের নির্ধারিত পরিমাণের চাল না দিয়ে কম দেওয়ার অভিযোগে গলাচিপায় চাল নিয়ে অনিয়মের অভিযোগে বাংলাদেশ সেনবাহিনীর হাতে আটক হয়েছে দুই রাজনৈতিক দলের নেত্রী-নেতা।
আটক হয়েছেন— পানপট্টি ইউনিয়ন গণ অধিকার পরিষদের সদস্য সচিব আবুল বশার এবং পানপট্টি ইউনিয়ন বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা জ্যোৎস্না আক্তার। সেনা টহল টিম তাঁদের হাতেনাতে ধরে গলাচিপা থানায় নিয়ে যায়। পরে নিজ নিজ ডিলার পয়েন্টে নিয়ে গিয়ে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে, গলাচিপার ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান দুজনকেই ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেন।
স্থানীয়দের অভিযোগ, ডিলাররা নিয়মিতই কার্ডধারীদের কম চাল দিচ্ছিলেন। এমনকি অনেক সময় নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা নিয়েও চাল বিক্রি করা হচ্ছিল।
ইউএনও মাহমুদুল হাসান স্পষ্ট জানিয়ে দিয়েছেন—
“ন্যায্যমূল্যের পণ্য বণ্টনে কোনো অনিয়ম সহ্য করা হবে না। নির্দেশ ভাঙলে কঠোর ব্যবস্থা নেব।”