সঞ্জীব দাস, গলাচিপা, পটুয়াখালী ||
পটুয়াখালীর গলাচিপায় ডেকো ফুড গ্রুপ কোম্পানির বিপণন প্রতিনিধির বিরুদ্ধে দুই লক্ষাধিক টাকার মালামাল আত্মসাতের অভিযোগ উঠেছে। ঘটনায় আদালতে সি.আর মামলা করেছেন এক ভুক্তভোগী—মোঃ আল আমিন (২৯), পেশায় ব্যবসায়ী, গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের উত্তর ইছাদী গ্রামের বাসিন্দা।
অভিযুক্তের নাম মোঃ হাসান সিকদার (৩০)। বাড়ি গলাচিপা সদর ইউনিয়নের উত্তর চরখালী গ্রামে। তিনি ডেকো ফুড গ্রুপের বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
আল আমিনের দায়েরকৃত মামলার (মামলা নম্বর-১৫) সূত্রে জানা যায়, গত ৩০ ডিসেম্বর, ২০২৪, সোমবার দুপুর দেড়টার দিকে হাসান সিকদার কোম্পানির প্রায় ২,৫০,১১৬ টাকার পণ্য নিয়ে চরকাজল ও চরবিশ্বাস এলাকায় বিপণনের উদ্দেশ্যে রওনা দেন। তবে বিক্রির পর কোম্পানিতে টাকা জমা না দিয়ে, মোবাইল সিম বন্ধ করে ঢাকায় আত্মগোপন করেন বলে অভিযোগ।
অভিযুক্তের বাবা মজিবর সিকদারের কাছে টাকা ফেরতের বিষয়ে যোগাযোগ করা হলেও তিনি ‘দিচ্ছি, দিচ্ছি’ বলে কেবল আশ্বাস দিয়ে সময় পার করেন—অভিযোগ বাদীর।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে, বাদী মোঃ আল আমিন গলাচিপা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। আদালত গলাচিপা থানাকে ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুর রহমান বলেন, “আদালতের নির্দেশনা অনুযায়ী তদন্তপূর্বক প্রতিবেদন দেওয়া হবে।”
অভিযুক্ত হাসান সিকদার বর্তমানে পটুয়াখালী জেলা কারাগারে বন্দি রয়েছেন। জানা যায়, অন্য একটি মামলায় র্যাব তাকে ঢাকায় গ্রেফতার করে