নাঈম হোসেন, মির্জাগঞ্জ প্রতিনিধি ||
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর মির্জাগঞ্জে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি। রোববার (১ জুন) বিকেলে সুবিদখালী র-ই পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি সরকার। প্রধান বক্তার দায়িত্ব পালন করেন সাবেক মেয়র ও জেলা বিএনপির সিনিয়র সদস্য মোস্তাক আহমেদ পিনু। সভাপতিত্ব করেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নু, আর সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ মুন্সি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও কলাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাফরুজ্জামান খোকন, দেলোয়ার হোসেন নান্নু, মোঃ বশির মৃধা, মোঃ মিজানুর রহমান মিজান, যুবদলের সভাপতি মোঃ মনিরুল ইসলাম লিটন এবং ছাত্রদলের আহ্বায়ক মোঃ শামীম চৌধুরী।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসান উল্লাহ পিন্টু সিকদার, সহ-সভাপতি মোঃ ফারুক মুন্সি, সাবেক সাধারণ সম্পাদক মোবারক আলী মুন্সি, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান মনির, যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ নাসির উদ্দিন হাওলাদার, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আতিকুল্লাহ সোহাগ ও রাজিব হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা শহীদ জিয়াউর রহমানের স্বাধীনতা যুদ্ধের অবদান, রাষ্ট্রনায়ক হিসেবে তার দূরদর্শী নেতৃত্ব এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐতিহাসিক ভূমিকার কথা স্মরণ করেন। তারা বলেন, জিয়াউর রহমান ছিলেন জাতির দুর্দিনে সাহসী পথপ্রদর্শক, যিনি দেশ ও জনগণের কল্যাণে নিজের জীবন উৎসর্গ করেছিলেন।
সভা শেষে শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।