পটুয়াখালীর পরিবেশ বাঁচাতে পথে নামলেন সাধারণ মানুষ। সদর উপজেলার কালিকাপুর, আউলিয়াপুর ও মাদারবুনিয়া ইউনিয়নের নাগরিকদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হল কোহিনুর অটো রাইচ মিল ও রফিক ঢালীর স্ব-মিলের বর্জ্য দখল ও দূষণের বিরুদ্ধে।
বুধবার ঠিক দুপুর ১২টায়, পশ্চিম শারিকখালী মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিক্ষার্থী, কৃষক, প্রবীণ, যুবসমাজসহ নানা শ্রেণিপেশার মানুষ। সবার মুখে একটাই দাবি— “দূষণমুক্ত, দখলমুক্ত, বাসযোগ্য পরিবেশ চাই।”
মানববন্ধনে উত্থাপিত মূল দাবিগুলোর মধ্যে ছিল:
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “দীর্ঘদিন ধরে মিলের কেমিকেলযুক্ত গরম পানি ও বর্জ্য সরাসরি খালে ফেলা হচ্ছে। খাল দখলের ফলে পানি আটকে রয়েছে। মাছ নেই, চাষ নেই— মশার উপদ্রব বাড়ছে দিনকে দিন।” তাঁদের সোজাসাপ্টা বার্তা, “আমরা বাঁচতে চাই, পরিবেশকে বাঁচাতে চাই। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে।”