নেত্রকোনা প্রতিনিধি||
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেত্রকোনা জেলা শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি। বৃহস্পতিবার (১৬ মে) বিকেলে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবঘোষিত কমিটিতে অনীক মাহবুব চৌধুরীকে সভাপতি এবং শামছুল হুদা শামীমকে সাধারণ সম্পাদক করা হয়েছে। উল্লেখ্য, অনীক মাহবুব সদ্যবিলুপ্ত কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
নবনির্বাচিত ৯ সদস্যবিশিষ্ট কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন—
সিনিয়র সহ-সভাপতি: মাজহারুল ইসলাম জিপু
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: সৈয়দ মোকশেদুল আলম রাজীব
যুগ্ম সাধারণ সম্পাদক: আরাফাত বাবু ও আবুল কালাম আজাদ
সাংগঠনিক সম্পাদক: হাবিবুর রহমান দোলন
প্রচার সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদায়): এস এম সোহাগ
দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদায়): আশরাফুল ইসলাম খান পাঠান প্রান্ত।
কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী, আগামী এক মাসের মধ্যে এই কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রের নিকট জমা দিতে হবে।