নিজস্ব প্রতিবেদক |
বাংলাদেশ জনঅধিকার পার্টি (পিআরপি) কেন্দ্রীয় কমিটি মাদারীপুর ও নেত্রকোনা জেলার দুটি আংশিক জেলা কমিটির অনুমোদন দিয়েছে। পৃথক বিজ্ঞপ্তিতে এই কমিটিগুলোর তালিকা প্রকাশ করেন দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ তোফায়েল ইসলাম।
মোট ১৯ সদস্য বিশিষ্ট মাদারীপুর জেলা আংশিক কমিটিতে সভাপতি হয়েছেন সাইফ মোহাম্মদ তোতা খান এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ কামরান ইসলাম।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দ:
কার্যনির্বাহী সদস্য:
মাশুরুর রহমান মাসুদ, আল-আমিন, মিজানুল ইসলাম, ইনিয়াস খান, আনিসুর, ইয়ারসিন, আসাদ বেপারী, এমরানুল লালন, আবু গাফফার, ইমরান আরাফাত।
নেত্রকোনা জেলার ১৩ সদস্য বিশিষ্ট আংশিক কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ মাহমুদুল হাসান এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ খালেদ সাইফুল্লাহ (সানি)।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দ:
কার্যনির্বাহী সদস্য:
তামান্না আজার, মুশা খাতুন, আলী আজহার, সানজিদা।
দুই জেলার কমিটিই কেন্দ্রীয় কমিটির অনুমোদনক্রমে প্রকাশিত হয়েছে এবং বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪৫ কার্যনির্বাহী সদস্যের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তালিকা পরবর্তীতে দপ্তরে প্রেরণ করা হবে।

এই কমিটি অনুমোদনের মাধ্যমে দলটি তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার পথে এগিয়ে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।