নিজস্ব প্রতিবেদক||
পটুয়াখালীর দুমকীতে বিএনপি অফিস ভাঙচুর মামলায় অপারেশন 'ডেভিল হান্ট' অভিযানে উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি মোঃ মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার(২৪ এপ্রিল) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান দুমকী থানা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. জাকির হোসেন। তিনি আরও জানান, মিজানুর রহমানকে অজ্ঞাতনামা আসামি হিসেবে আটক করা হয়েছে।
আটক মিজানুর রহমান উপজেলার সাতানি এলাকার ফকের উদ্দিন মৃধার ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালে সারা দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুমকীতে বিএনপির বিক্ষোভ কর্মসূচি চলাকালে উপজেলা বিএনপি কার্যালয় ভাঙচুরসহ বিএনপির নেতা-কর্মীদের ওপর আওয়ামী অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা হামলা চালান। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পরে গত ৭ নভেম্বর মো. মোর্তুজা বিল্লাহ বাদী হয়ে দুমকী থানায় মামলা দায়ের করেন।