পটুয়াখালীর দুমকীতে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম বাবুলকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ৮ টার দিকে তাঁকে আটক করা হয়েছে।
আটক বাবুল মুরাদিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও উপজেলার মুরাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ডের সভাপতি। বিএনপি অফিস ভাঙচুর মামলায় মুরাদিয়ার বোর্ড অফিস বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়েছে।
প্রসঙ্গত, ২০২২ ইং সালে সারাদেশে দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুমকীতে বিএনপি'র বিক্ষোভ কর্মসূচি চলাকালে উপজেলা বিএনপি কার্যালয় ভাংচুরসহ বিএনপি নেতাকর্মীদের ওপর আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। গত বছরের ৫ আগষ্ট ছাত্র জনতার গনঅভ্যুত্থানের পরে গত ৭/১১/২৪ ইং তারিখে মোঃ মোর্তুজা বিল্লাহ বাদী হয়ে দুমকী থানায় একটি মামলা দায়ের করেন।
দুমকী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন আটকের সত্যতা নিশ্চিত করেছেন।