প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৭, ২০২৬, ৭:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৮, ২০২৩, ১২:৫৪ এ.এম
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বাদপুকুরিয়া গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সালমান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার সন্ধ্যার দিকে বাদপুকুরিয়া সোনালী পাড়া নামক স্থানে বাসা বাড়িতে রান্না ঘরে মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু হয় তার ।
নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত সালমান বাদপুকুরিয়া সোনালী পাড়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। টিনের বাসা বাড়ির সাথেই লাগুয়া বিদ্যুৎ এর খাম্বা। সেখান থেকে বিদ্যুৎ সংযোগ রান্না ঘরে। ঘরের টিনের সাথে ছিদ্র বৈদ্যুতিক তার লেগে থাকায় মা'কে বাঁচাতে গিয়ে সালমানের এ দূর্ঘটনাটি ঘটে বলে জানা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাগান্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোজাম্মেল হোসেন বলেন-এ ঘটনায় পরিবারে শোকের মাতম চলছে।
Copyright © 2026 South Bangla. All rights reserved.