প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৭, ২০২৬, ৭:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৮, ২০২৩, ৫:৫৫ পি.এম
সোনাইমুড়ীতে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার।

সোনাইমুড়ী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার মো.শাহ আলম বাবু ওরফে বাবলু সোনাইমুড়ী উপজেলার দক্ষিণ শাকতলা গ্রামের হাজী সালে আহম্মদের ছেলে।
বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকা শহরের মগবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা শহরের মগবাজার এলাকায় অভিযান পরিচালনা ওয়ারেন্টভূক্ত দায়রা-২৫০/১০, জিআর-৯৮০/০৯ এর যাবজীবন সাজাপ্রাপ্ত আসামি বাবলুকে গ্রেফতার কা হয়। গ্রেফতার এড়াতে সে দীর্ঘদিন এলাকা থেকে পলাতক ছিলেন।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক নিশ্চিত করে তিনি বলেন, গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।
Copyright © 2026 South Bangla. All rights reserved.